বিচারাধীন ভোটারদের নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ট্রাইব্যুনাল ছাড়পত্রে মিলবে ভোটাধিকার

বিচারাধীন ভোটারদের ভোটাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, যেসব ভোটার নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পাবেন, তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২১ এপ্রিল পর্যন্ত যাঁরা ট্রাইব্যুনালের অনুমোদন পাবেন, তাঁরা ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। একইভাবে, ২৭ এপ্রিল পর্যন্ত যাঁদের ট্রাইব্যুনাল ছাড়পত্র মিলবে, তাঁরা ২৯ এপ্রিলের দ্বিতীয় দফার ভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাঁরা ছাড়পত্র পাবেন না, তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না এবং তাঁরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। প্রয়োজনে তাঁদের জন্য সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই রায়ে বহু বিচারাধীন ভোটারের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে। ভোট শুরুর আগে এই নির্দেশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা কিছুটা হলেও স্পষ্ট করেছে।

Leave a Comment

Trending Now