অভিষেককে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে, কমিশনে তৃণমূলের নালিশ

তৃণমূল কংগ্রেস আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মীর বিরুদ্ধে অবমাননাকর ও উস্কানিমূলক মন্তব্য করেছেন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো চিঠিতে তৃণমূল দাবি করেছে, হুমায়ুন কবীর খুনের হুমকি দিয়েছেন এবং এমনকি দেহ গোপন করার মতো গুরুতর মন্তব্যও করেছেন। পাশাপাশি তাঁর বক্তব্যের ভিডিও ক্লিপিংসের লিঙ্কও কমিশনে জমা দেওয়া হয়েছে।

তৃণমূলের অভিযোগ, এই ধরনের বক্তব্য ভোটের পরিবেশ নষ্ট করছে এবং ভোটারদের মধ্যে ভয়ের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, তিনি লাগাতারভাবে তৃণমূলের নেতা-কর্মীদের লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করছেন, যা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ে।

Leave a Comment

Trending Now