পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরের এক নির্বাচনী সভা থেকে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন।
অভিষেক বলেন, ৪ তারিখ ফল ঘোষণার পর বিরোধীদের আর খুঁজে পাওয়া যাবে না। তিনি মায়েদের উদ্দেশে অনুরোধ করে বলেন, “বাড়িতে ঝাঁটা হাতের নাগালে রাখুন, বিজেপির প্রার্থী এলাকায় এলে ঘরদোর পরিষ্কার করে নিন।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এর আগেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সভায় ঝাঁটা নিয়ে মন্তব্য উঠে এসেছে। অন্যদিকে বিজেপি শিবির থেকেও তৃণমূলকে নিশানা করে পাল্টা আক্রমণ জারি রয়েছে।
এদিকে রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যে চলছে লাগাতার আক্রমণ-পাল্টা আক্রমণের পর্ব। সভা-সমাবেশে দুই শিবিরই একে অপরকে তীব্র ভাষায় নিশানা করছে।
